বোরকার Misuse নিয়ে কিছু কথা

 *** বাংলা/ উর্দু / হিন্দী ভাষায় বোরকা ব্যবহার করা হয়ে থাকে । আরব সমাজে আবায়া বলা হয় । মা- বোনদের পর্দা ও ইজ্জত রক্ষার জন্য এ পোশাকটি যুগ যুগ ধরে সফলতার সংগে দায়িত্ব পালন করে আসছে । মহিলাদের মান- সম্মান হেফাজতের ক্ষেত্রে এ লেবাসটির বিকল্প এখনো তৈরী হয়েছে বলে মনে হয়না । তন্মধ্যে কালো রংটায় সর্বাধিক উত্তম । বাকিগুলোর ব্যবহার উচিত নয় ।

*** এ বোরকাটির অপব্যবহারও কিন্তু কম নয় ! প্রথমত: আধুনিক মহিলারা বোরকার ডিজাইন এমনভাবে নিয়ে গেছে যে, সেটাকে আর বোরকার সংজ্ঞায় রাখা যাবেনা ! বরং একটা ফ্যাশনে পরিণত করা হয়েছে ! হিজাব সহ সংশ্লিষ্ট কাপড়গুলো দ্বারা যেনো পুরুষদেরকে আকৃষ্ট করাটাই প্রধান লক্ষ্য ও টার্গেট !
*** বোরকার সামনে / পেছনে এবং স্পর্শকাতর জায়গা গুলোতে রং বেরঙ্গের ফুলের ছবি ! Love ‘র ছবি ! কোথাও কোথাও প্রেমিক যুগলের ছবিও বসিয়ে দেয়া হয়েছে ! অর্থাৎ ইবলিস শয়তান তাঁর কাজগুলোতে সাময়িকভাবে সফল !
*** ২য়ত: এ বোরকা পরিধান করে কিছু সংখ্যক মহিলারা পর পুরুষের সংগে অবৈধ প্রেমের ভুবনে বিভোর ! ব্যবহার করা হচ্ছে এ বোরকাটিকে ! তাঁদের অবৈধ প্রেমের সফল পরিণতির জন্য এ বোরকাটি যেনো ত্রাণকর্তার ভূমিকায় !!! যাতে করে বাইরে থেকে কেউ বুঝতে না পারে ! তলে তলে প্রেম খেলা !!!!!
*** প্রগতিশীল নারীবাদী দাইউস মানুষগুলো বোরকা পরিহিতা মা- বোনদেরকে উপহাস করার জন্য বোরকার অপব্যবহারকারী মহিলাদের উদাহরণ টেনে নিয়ে আসার অপচেষ্টা করে থাকেন ! তাঁদের লক্ষ্য হলো বোরকা পরিধান না করার প্রতি মা- বোনদেরকে উৎসাহিত করা ! যাতে করে ডেটিং, লিভ টুগেধার এবং পুরুষ - মহিলা যেনো পারস্পরিক দেহ শেয়ার করার ময়দানে অবাধ স্বাধীনতা লাভ করতে সক্ষম হয় !
*** ঐ সব অসুস্হ নাস্তিকদের জানা থাকা উচিত যে, কোন কোন মানুষ লোক দেখানোর জন্যেও নামাজ পড়ে থাকে ! তাই বলে কি আমরা নামাজ ছেড়ে দেবো ? কেউ নামাজের অপব্যবহার করলে নামাজের দোষ হবে নাকি নামাজীর অপরাধ প্রমাণিত হবে ? দুধের বোতলে বিষ ঢালার জন্য বোতল দায়ী নাকি বোতলের মালিক ? সুতরাং অজ্ঞতাপূর্ণ ও এতো দূর্বল দর্শন দিয়ে কি আমাদেরকে বোকা বানানো সম্ভব ? প্রগতিশীলদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজে বেহায়াপনা, অশ্লীলতা ও বেপর্দাগিরী ছড়িয়ে দেয়া ! ফলে তাঁরা তাঁদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কোন মূল্যে অযৌক্তিক উদাহরণ টেনে হলেও ইসলাম বিরোধী প্রপাগান্ডা চালাবেই !
*** আধুনিকতার চরম পর্যায়ে পৌঁছে যাওয়া এ সমাজে এখনো পর্যন্ত বোরকা পরিহিতা মা- বোনেরাই সবচে’ অধিক পর্দাশীলা এবং চরিত্রবান । কয়েকটি বাজে উদাহরণ দিয়ে বোরকার গুরুত্ব, মাহাত্ম ও প্রয়োজনীয়তাকে ম্লান করা যাবেনা । পক্ষান্তরে বোরকা ত্যাগকারী অধিকাংশ মহিলার চরিত্র, আখলাক ও চলাফেরা নিয়ন্ত্রণহীন ! বেপর্দাগিরী, বেহায়াপনা ও অশ্লীলতার চরম মাশুল গুণতে হচ্ছে এসব শ্রেণীর নারীদেরকে ।

কোন মন্তব্য নেই

dem10 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.