টাখনুর নিচে কাপড় পরিধানের ভয়াবহতা ও পরিনাম













,টাখনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ জাহান্নামী। সুতরাং টাখনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তিদের সতর্ক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক হাদিস রয়েছে। যার কয়েকটি তুলে ধরা হলো-হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করে বলেন, ’লুঙ্গির যে অংশ টাখনুর নিচে থাকবে তা আগুনে প্রজ্জলিত হবে। (বুখারি)রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের শরীরের যে কোনো পোশাক টাখনুর নিচে ঝুলে পড়া হারাম। পোশাক যদি টাখনুর নিচে ঝুলে যায়, তাহলে টাখনুর নিচের ঐ অংশকে জাহান্নামের অংশ বলে ধরা হল। (বুখারি)হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সঙ্গে কথা তো বলবেনই না বরং তাদের দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আমি জিজ্ঞাসা করলাম, তারা কারা? তবে এরা তো ধ্বংশ, তাদের বাঁচার কোনো রাস্তা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা তিনবার বলেছেন। তারা হলো-

১) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পরে।

২) যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যাবসার পণ্য বিক্রি করে।

৩) যে ব্যক্তি কারো উপকার করে আবার খোটা দেয়। (মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ্‌)।

হজরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “টাখনুর নিচে ঝুলিয়ে কাপড় পড়ার ব্যাপারে সাবধান হও। কারণ, তা অহংকারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ অহংকার করাকে পছন্দ করেন না। (আবু দাউদ)যে বা যারা পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলিয়ে পড়বে তার শাস্তি হল, কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা তো বলবেনই না বরং তার দিকে তাকিয়েও দেখবেন না। এমনকি তিনি তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না বরং তার জন্য রয়েছে কষ্টদায়ক সে যতটুকু কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে পরিধান করবে ততটুকু আগুনে প্রজ্জলিত হবে। 

অন্যদিকে আরেক হাদিসে আমরা দেখি "আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর একশ' (ভাগ) রহমত আছে। তন্মধ্যে একভাগ রহমত জীন, ইনসান, চতুষ্পদ জন্তু ও কীট-পতঙ্গের মাঝে বন্টন করে দিয়েছেন। এ এক ভাগ রহমতের কারণেই সৃষ্ট জীব পরস্পর একে অপরের প্রতি অনুগ্রহ করে এবং এ এক ভাগ রহমতের ভিত্তিতেই বন্য পশু নিজ সন্তানের প্রতি অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শন করে। মহান আল্লাহ তার একশ ভাগ রহমতের নিরানব্বই ভাগ রহমত নিজের নিকট রেখে দিয়েছেন। এর দ্বারা তিনি কিয়ামতের দিন স্বীয় বান্দাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করবেন।" (সহিহ মুসলিম)

একটা বিষয় লক্ষকরুন, যেখানে আল্লাহ সুবহানাতায়ালা নিরানব্বই ভাই রহমত নিজের কাছেই রেখে দিয়েছেন, সেখানে যদি আল্লাহ কারো উপর রাগ করেন বা কথা না বলেন তাইলে যে কত বড় অভাগা,

🌷🌷🌷🌷🌷পরিশেষে...টাখনুর ওপর কাপড় পরিধান করার বিষয়টিকে সুন্নাত ভেবে হালকাভাবে নেয়ার কোনো উপায় নেই। কারণ আল্লাহ বলেন, ‘আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না। তা তো ওহি, যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয়। (সূরা নাজম : আয়াত ৩-৪) সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম উম্মাহকে কুরআন ও সুন্নাহর আমল করার তাওফিক দান করুন।

কোন মন্তব্য নেই

dem10 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.