••• পান/ জর্দা/ সিগ্রেট প্রসঙ্গ •••




















*** জর্দা/ সিগ্রেট যেহেতু স্বাস্হ্য 'র জন্য মারাত্মক ক্ষতিকর । মেডিকেল সায়েন্স মনে করে যে, ইহা মানুষকে মৃত্যুমুখে পতিত করে । আর তাই তাঁরা জর্দা/ সিগ্রেট/ হিরোইন / ফেনসিডিল / মাদক দ্রব্য ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেন । তাঁদের এ বক্তব্য সম্পূর্ণ পবিত্র কুরআন সম্মত ।







*** আল্লাহপাক বলেন

و لا تقتلوا انفسكم ان الله كان بكم رحيما

" তোমরা আত্মহত্যা করোনা । নিশ্চয় আল্লাহপাক তোমাদের প্রতি মেহেরবান ।"

সূরা নিসা ২৯

*** এ আয়াত দ্বারা এ কথা প্রতিয়মান হয় যে, ডাক্তারদের সাক্ষ্যমতে যদি কোন মুসলিম উল্লেখিত উপাদান সমূহের কোন একটি দ্ধারা মৃত্যুবরণ করে , তিনি আত্মহত্যা করার অন্তর্ভূক্ত হবেন । তাঁর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ আত্মহত্যার বিধি- বিধান অনুযায়ী পরিচালিত হবে ।

*** তিনি আরো বলেন

و لا تلقوا بايديكم الي التهلكة

“ তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করোনা ।”

সূরা আল বাক্বারা ১৯৫

*** মহানবী সা: পিঁয়াজ / রসুনের গন্ধ মুখে নিয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছেন ।

ছহীহ মুসলিম ।

*** সাইয়্যিদুনা ওমর ফারুক রা: মুখ দিয়ে গন্ধ আসার কারণে কয়েকজনকে মসজিদ থেকে বের করে দেন ।

ছহীহ মুসলিম ।

*** তামাক/ জর্দা/ বিড়ি/ সিগ্রেট এবং কিছু ঔষধ আছে যে গুলোর গন্ধ মুখ দিয়ে ছড়িয়ে পড়ে এবং সিগ্রেটের গন্ধে ভাইরাস আছে বলে ডাক্তারগণ মতামত দিয়েছেন , এ সব পান করে মসজিদে প্রবেশের অনুমতি তো দূরের কথা , এ জাতীয় লোকদের সংগে বন্ধুত্ব রাখাটাও জায়েজ নেই । কেননা আপনি সিগ্রেট পান না করেও সিগ্রেটখোরদের সংগে বসার কারণে ভাইরাসে আক্রান্ত হতে পারেন । এমনকি ইহা আপনার মৃত্যুেরও কারণ হতে পারে ।

*** পক্ষান্তরে পান খাওয়া জায়েজ হতে পারে কিছু শর্তসাপেক্ষে । আর তা' হলো :

১. জর্দা সহকারে পান না খাওয়া । কেননা জর্দা খাওয়া হারাম ও কবিরা গুনাহ । হয়ত অনেক আলেম- উলামারা জর্দা খেয়ে থাকেন । তাঁরা দেখে- শুনে বিষ পান করছেন । এদেরকে বলা হয় আমলবিহীন আলেম । এদের জন্য রয়েছে কঠিন শাস্তি ।

২. মাত্রাতিরিক্ত পান না খাওয়া । কেননা অতিরিক্ত পান খেলে জিহ্বার রুচি নি:শেষ হয়ে যায় । ফলে তিনি অন্যান্য খাবারের Test পান না । অতিরিক্ত পান খাদক/ খাদিকাদের জিজ্ঞেস করলে এর সত্যতা পাবেন ।

৩. পানের মধ্যে চূণা / সুপারি বেশী খেলে দাঁতের সুরক্ষা থাকেনা এবং মুখের ভেতরের সৌন্দর্য বিনষ্ট হয়ে যায় । ভুক্তভোগিদের কাছ থেকে রিপোর্ট নিয়ে দেখুন ।

*** সাবধানতা অবলম্বন করে পান খাওয়ার অভ্যাস থাকলে তাতে সমস্যা নেই । কিন্তু পান খেতে গিয়ে যত্রতত্র চূণা ফেলা / পানের পানি মুখ থেকে নির্গত করা / টুতপিক দিয়ে দাঁতের মধ্যে গুতাগুতি করা এবং এসব নোংরামি কাজ মানুষের সামনে সম্পাদন করা অবশ্যই আপত্তিকর এবং গুনাহ । এতে করে নিজের আত্মসম্মান ভুলন্ঠিত হয়ে যায় ।

*** আমার উদাত্ত আহবান হলো যে, যারা এখনো পান খাওয়ার অভ্যাস শুরু করেননি , তাঁরা বাপ- দাদাদের দেখে দেখে এ কাজটি practice করতে যাবেন না । আর যারা পান খাওয়াতে অভ্যস্ত , তাঁরা একটু সতর্কতা অবলম্বন করবেন । পরিষ্কার - পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখবেন । সাধারণ মানুষের অঘোষিত ঘৃণার পাত্র হতে চেষ্টা করবেন না ।

কোন মন্তব্য নেই

dem10 থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.